দ্বিতীয় মেয়াদে আরও ৩০০০ কর্মী ছাঁটাই করছে উবার

২০ মে, ২০২০ ১৮:২৬  
এ মাসের শুরুর দিকে ৩ হজার ৭০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার পর নতুন করে আরও তিন হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে উবার টেকনোলজিস ইনকরপোরেশন। করোনা পরিস্থিতির কারণে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানটির ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোশরেশাহী। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বড় অংশে উবারের ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশে করোনার বিস্তার রোধে লকডাউন থাকায় উবারকে ব্যবসা গোটাতে হয়েছে। খোশরেশাহী বলেন, আগামী এক বছরের জন্য সিঙ্গাপুর অফিস বন্ধ করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নতুন কোথাও নেওয়া হবে। উবার তাদের ৪৫ টি অফিস বন্ধ করে দেবে। এর মধ্যে সান ফ্রান্সিসকোর অফিসও রয়েছে।